টিউশন ফি-আবাসন সুবিধাসহ স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে

০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে © সংগৃহীত

নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা আংশিক টিউশন ফিসহ থাকা, খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ৩১ জানুয়ারি।

‘রাডবউড স্কলারশিপ’ বিশ্বের সর্বোচ্চ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে, যারা শিক্ষাজীবনে ভালো ফলাফল করেছে। রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। 

এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বে কিউএস র‌্যাংকিংয়ে ২২০তম স্থানে রয়েছে। এর সাতটি অনুষদ রয়েছে, যা ৫০ টিরও বেশি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম পরিচালনা করে থাকে।

সুযোগ-সুবিধা
* আংশিক টিউশন ফি মওকুফ করা হবে
* বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ
* আবাসন সুবিধা প্রদান দেবে
* স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করবে

উচ্চশিক্ষার জন্য কোন দেশগুলো সবচেয়ে ভালো স্কলারশিপ দেয়? - Quora

যোগ্যতা
* ইইএভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না
* একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে
* শিক্ষার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ তুলতে হবে

আরো পড়ুন: অক্সফোর্ড, হার্ভার্ড, স্ট্যানফোর্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে জাপান ও বিশ্বব্যাংকের বৃত্তি

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর সিভি
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* স্টেটমেন্ট অব পারপাজ
* রিসার্চ প্রপোজাল

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। 
আবেদন করতে ও বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

এমপির মধ্যস্থতা, ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ পুনঃ বিবেচনার…
  • ০৩ মে ২০২৬
ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে চান যবিপ্রবি কোষাধ্যক্ষ
  • ০৩ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার পাকা ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
  • ০৩ মে ২০২৬
এনসিপি’র সমর্থনে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তির’ আত্মপ্রকাশ
  • ০২ মে ২০২৬
‘যাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’— বিএনপি নেত্রীর বক্তব্যের প্র…
  • ০২ মে ২০২৬
খুবিতে ‘চা গরম’ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • ০২ মে ২০২৬