মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, আবেদন শেষ ৩১ ডিসেম্বর

০২ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্কলারশিপ

মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্কলারশিপ © সংগৃহীত

মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। ‘গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপ ( জিইএমএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৩।

পিএইচডি প্রোগ্রামটি প্রথম ৩০ মাস  মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়ার ক্যাম্পাসে এবং পরবর্তী ১২ মাস  অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে পরিচালিত হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 
মোনাশ ইউনিভার্সিটি হল মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে চারটি ভিক্টোরিয়ায় এবং একটি মালয়েশিয়ায় অবস্থিত।

বিনামূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে
 সুযোগসুবিধাসমূহঃ 
* সম্পূর্ণ বিনাবেতনে অধ্যায়নের সুযোগ। 
* জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রথম ৩০ মাস মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে ২৮০০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ৬৫ হাজার টাকা)  প্রদান করা হবে। 
* দ্বিতীয়  ১২  মাস অস্ট্রেলিয়া থাকাকালীন প্রতি মাসে ৮,৫০০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা) প্রদান করা হবে। 
* মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা প্রদান করবে।

যোগ্যতাসমূহঃ 
* স্নাতকোত্তর ডিগ্রীধারি হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে এবং  প্রতিটি সেকশনে অন্তত ৬.০ করে থাকতে হবে।
* প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে ৪০০ বৃত্তি, রয়েছে চিকিৎসা-বিমানভাড়াও

প্রয়োজনীয় নথিঃ 
* জীবন বৃত্তান্ত।
* পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।
* ভাষা দক্ষতার সনদপত্র। 
* দুইটি রেফারেন্স লেটার। 
* স্টেটমেন্ট অব পারপাস।
* রিসার্চ প্রপোজাল। 
* আপনি কেন GEMS প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে মনে করেন, তার ব্যক্তিগত বিবৃতি (300 শব্দ)। 

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে।
 আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬