মাসে লাখ টাকা উপবৃত্তিসহ স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন সিঙ্গাপুরে

২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
 স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন সিঙ্গাপুরে

স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন সিঙ্গাপুরে © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিবছর বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে বিশ্বের অন্যতম উন্নত একটি দেশ সিঙ্গাপুর। এর মধ্যে সিঙ্গাপুর সরকারের দেওয়া একটি অন্যতম স্কলারশিপ হচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৩।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
 
সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২,২০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করবে।  
* আবাসন ভাতা হিসেবে এককালীন  ১,০০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮০ হাজার টাকা) প্রদান করবে। 
*  মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১,৫০০ সিঙ্গাপুর ডলার  (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) প্রদান করা হবে।

স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতাসমূহঃ- 
* প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* আবেদনকারীর পাসপোর্ট।
* আবেদনকারীর ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* সিভি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে, জিপিএ ৩.৩ হলেই আবেদন

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের ক্লিক করুন 

বিস্তারিত জানতে ক্লিক করুন  

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬