ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১৭ ডিসেম্বর

২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
স্কলারশিপ নিয়ে পড়ুন সৌদি আরবে

স্কলারশিপ নিয়ে পড়ুন সৌদি আরবে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। ‘ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২৩। 

আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো সারাবিশ্বে শীর্ষস্থানীয়। তবে বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। দেশটিতে রয়েছে উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দাহরানে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। সৌদি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলে সর্বাধিক সম্মানিত। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* আবাসনের ব্যবস্থা।
* স্বাস্থ্য বীমা।
* পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
* গবেষণা ও বই প্রকাশের সুযোগ।

চীনে স্কলারশিপ নিয়ে পড়ার অবারিত সুযোগ

আবেদনের যোগ্যতাঃ 
* আবেদনকারীদের অবশ্যই একটি নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
* আবেদনকারীর জিপিএ–৪ স্কেলে ২.৫ বা তার বেশি থাকতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই ইংরেজির দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।
* আবেদনকারী শিক্ষার্থীদের কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।
* পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।
* কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেমন ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, তথ্য সিস্টেম ইত্যাদি।

আরও পড়ুন: টিউশন ফিসহ স্কলারশিপ নিয়ে পড়ুন রাশিয়ায়, আবেদন শেষ ১০ ডিসেম্বর

প্রয়োজনীয় নথি: 
* পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* তিনটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* জীবনবৃত্তান্ত (সিভি)।
* পাসপোর্ট সাইজের ছবি।
* রিসার্চ প্রপোজাল।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।

আবেদনের প্রক্রিয়া
সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর অ্যাকাউন্টে সাইনআপ করতে হবে। সাইনআপের পর আগ্রহের প্রোগ্রাম নির্বাচন ও ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081