আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ

২৫ নভেম্বর ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে

সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে © সংগৃহীত

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনার সুযোগ মিলবে বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের। এক সেমিস্টার পড়াশোনার জন্য বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। আগামী ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের লক্ষ্য বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় এবং কমিউনিটিভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়া। 

২০২২ সাল পর্যন্ত গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামে বাংলাদেশের ৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

সুযোগ-সুবিধাঃ- 
* শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় পড়াশোনা করবেন।
* যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়াতে পারবেন।
* যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে।
* এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।

যোগ্যতাসমূহঃ- 
* আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
* উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
* ফলাফল ভালো হতে হবে। 
* নিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ হতে হবে।
* ইংরেজিতে দক্ষ হতে হবে।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে।
* প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইন আবেদন করা যাবে। ওয়েবসাইটে থেকে আবেদন ফরম অনলাইনে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ আবেদন সাবমিট করতে হবে। এ ছাড়া বৃত্তিসংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাসের গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের ই-মেইলে  DhakaUSExchanges@State.gov) ই-মেইল করা যাবে।

আবেদন করতে ক্লিক করুন 

গ্লোবাল ইউগ্রেড বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081