সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে 

২১ নভেম্বর ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে 

সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে  © সংগৃহীত

অনুন্নত এবং নিম্ন মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের বিনামূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৩।
 
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের যৌথ উদ্যোগ। এর উদ্দেশ্য যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নয় এমন  কমনওয়েলথভুক্ত  উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।

স্কলারশিপ প্রদানের ছয়টি বিষয়বস্তু রয়েছেঃ 
* বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন।
* স্বাস্থ্য ব্যবস্থা এবং ক্ষমতার শক্তিশালীকরণ। 
* বৈশ্বিক সমৃদ্ধি প্রচার। 
* বৈশ্বিক শান্তি।
* নিরাপত্তা শক্তিশালীকরণ ।
* স্থিতিস্থাপকতা এবং সংকট প্রতিক্রিয়া শক্তিশালীকরণ।
* অন্তর্ভুক্তি এবং সুযোগ।

Commonwealth-Shared-Scholarship-Programme-2023-2024

সুযোগ সুবিধা: 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* একটি বিমান ভাড়া প্রদান করবে।
* এটি মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য £১৬,৫২ ব্রিট্রিশ পাউন্ড প্রদান করবে।
* মাসিক জীবনযাপন ভাতা হিসেবে  £১,৩৪৭  ব্রিটিশ পাউন্ড  প্রদান করবে।
* থিসিস গ্রান্ট হিসেবে  £২২৫ ব্রিটিশ পাউন্ড  অনুদান প্রদান করবে।
* £200 ব্রিটিশ পাউন্ড  ভ্রমণ  ভাতা  প্রদান করবে।
* বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক পিতা বা মাতা হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৭৬ ব্রিটিশ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১৪৩ ব্রিটিশ পাউন্ড প্রদান করা হবে।

আরও পড়ুন: যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ, সঙ্গে ১৩ লাখ টাকা

আবেদনের যোগ্যতা: 
* কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে। 
* ২০২৪ সালের সেপ্টেম্বর সেশনে  যুক্তরাজ্য লেখাপড়া শুরু করার সক্ষমতা থাকতে হবে।
* হাই ইনকামের দেশগুলোতে এক বছর বা তার বেশি লেখাপড়া অথবা কাজ করলে, এই স্কলারশিপে আবেদন করা যাবেনা।  যুক্তরাজ্য এর কোন বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপ ছাড়া লেখাপড়া করার সামর্থ্য থাকা যাবেনা।
* প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে (যদি থাকে) জমা দিতে হবে।

যেসব দেশের জন্য প্রযোজ্য: বাংলাদেশ, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, ক্যামেরুন, এসওয়াটিনি, গাম্বিয়া, ঘানা, গায়ানা, ভারত, কেনিয়া, কিরিবাটি, লেসোথো, মালাউই, তানজানিয়া, উগান্ডা, ভানুয়াটু, জাম্বিয়া।

আবেদন প্রক্রিয়াঃ 
অবশ্যই সিএসসি-এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। একাধিক কোর্স  অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে, তবে  কেবলমাত্র একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে।

আবেদন করতে ক্লিক করুন এখানে

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081