সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে, আবেদন শেষ ১৫ ডিসেম্বর

১২ নভেম্বর ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে

সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে © সংগৃহীত

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২৪-২৪ শিক্ষাবর্ষে এক সেমিস্টার পড়াশোনার জন্য বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। এটি একটি ফুল ফ্রি স্কলারশিপ। এই প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার। 

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের লক্ষ্য বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় এবং কমিউনিটিভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়া। ২০২২ সাল পর্যন্ত গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামে বাংলাদেশের ৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

সুযোগ-সুবিধাঃ- 
* শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় পড়াশোনা করবেন।
* যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়াতে পারবেন।
* যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে।
* এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের কেনটাকি ইউনিভার্সিটিতে, যেভাবে আবেদন

স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ

যোগ্যতাসমূহঃ- 
* আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
* উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
* ফলাফল ভালো হতে হবে। 
* নিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ হতে হবে।
* ইংরেজিতে দক্ষ হতে হবে।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে।
* প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইন আবেদন করা যাবে। ওয়েবসাইটে থেকে আবেদন ফরম অনলাইনে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ আবেদন সাবমিট করতে হবে। এ ছাড়া বৃত্তিসংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাসের গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের ই-মেইলে  DhakaUSExchanges@State.gov) ই-মেইল করা যাবে।

আবেদন করতে ক্লিক করুন 

গ্লোবাল ইউগ্রেড বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

এমপির মধ্যস্থতা, ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ পুনঃ বিবেচনার…
  • ০৩ মে ২০২৬
ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে চান যবিপ্রবি কোষাধ্যক্ষ
  • ০৩ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার পাকা ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
  • ০৩ মে ২০২৬
এনসিপি’র সমর্থনে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তির’ আত্মপ্রকাশ
  • ০২ মে ২০২৬
‘যাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’— বিএনপি নেত্রীর বক্তব্যের প্র…
  • ০২ মে ২০২৬
খুবিতে ‘চা গরম’ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • ০২ মে ২০২৬