উচ্চশিক্ষায় আপনার গন্তব্যস্থল হতে পারে ইতালি, দেখুন ৫ স্কলারশিপ

০৯ নভেম্বর ২০২৩, ০১:১২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইতালির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহের শীর্ষে

উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইতালির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহের শীর্ষে © সংগৃহীত

উচ্চ মানের একাডেমিক প্রোগ্রাম এবং গবেষণার জন্য উন্নত সুযোগ-সুবিধা প্রদান করে বিধায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইতালির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহের শীর্ষে। ইতালির অর্থনীতি, সামাজিক অবস্থা, জীবনযাত্রার মান সবকিছুর মূলে রয়েছে তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তাই এখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায় উচ্চ শিক্ষা অর্জনে। 

এখানে বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি প্রদানকারী অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। তুলনামূলকভাবে স্বল্প টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন। স্বল্প খরচে বাস করতে পারবেন। শিক্ষা খাতে নিত্যনতুন বৈচিত্র্য দেখতে পাবেন। পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন। অনেক ধরনের কোর্স থেকে নিজের পছন্দমতো কোর্স বাছাই করে পড়তে পারবেন। 

ইতালিতে ৯০টি নিবন্ধিত উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ৫০টির বেশিই পরিচালিত হয় সরকারি অর্থায়নে। এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে পোস্টগ্র্যাজুয়েট সেন্টার, পলিটেকনিক ও অন্যান্য উচ্চশিক্ষা প্রদানকারি সেক্টর।

যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজেন, তাঁদের জন্য ইতালি দারুণ জায়গা। ইতালি সরকারি স্কলারশিপ সহ দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৮০০টিরও বেশি বৃত্তি প্রদান করে থাকে। আবাসন খরচ, টিউশন ফি, মাসে ২ হাজার ৫০০ ডলারসহ নানা সুযোগ–সুবিধা পাওয়া যায় এসব বৃত্তিতে। ইতালির উল্লেখযোগ্য কিছু বৃত্তির তথ্য তুলে ধরা হলো—

* ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ
ইতালি সরকার দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি প্রদান করে থাকে। এ বৃত্তিতে মাসে ৯০০ ইউরো, টিউশন ফি ও স্বাস্থ্যবিমা মিলবে। বিস্তারিত দেখুন এখানে।

* স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপ
স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপে চার বছর মেয়াদি ৭৫টি পিএইচডি স্কলারশিপ দেয় দেশটি। এ বৃত্তি দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ও থাকার সুবিধা পাবেন। এ ছাড়া গবেষণা পরিচালনার জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থ পেতে পারেন। আবেদন ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শুরু ১৫ জানুয়ারি

ফুল-ফ্রিতে পিএইচডি করুন হংকং-এ

* আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপ
শিক্ষার্থীদের জন্য ব্যাপক অর্থায়ন করে থাকেরআর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপে বিদেশি। এ ফেলোশিপের মেয়াদ দুই বছর। ক্ষেত্রবিশেষে আরও এক বছর বাড়তে পারে। এ বৃত্তিতে উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও অতিরিক্ত নানা সুবিধা পাওয়া যাবে। কিভাবে আবেদন করবেন দেখুন এখানে।

* বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপ
স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীরা বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপের সুযোগ পান। আবাসন সুবিধা, টিউশন ফি ছাড়াও প্রতিবছর স্নাতক শিক্ষার্থীরা ১২ হাজার ইউরো ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা ১৩ হাজার ইউরো পান। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইতালিতে উচ্চশিক্ষার জন্য ইতালি সরকার দিচ্ছে স্কলারশিপ সুবিধা – Youth  Carnival

* বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়ন করে বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ। টিউশন ফিসহ বছরে ১১ হাজার ইউরো শিক্ষা অনুদান পাওয়া যায় এই স্কলারশিপের আওতায়। বিস্তারিত দেখুন এখানে।

টিউশন ফি: অন্যান্য দেশের তুলনায় ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক কম । সধারণত বিশ্ববিদ্যালয়ভেদে আপনার পড়াশুনাবাবদ ইতালিতে খরচ হবে প্রতি বছর ১৮০০ থেকে ৮০০০ ইউরো ডলার। তবে ইতালির বেসরকারী বিশ্ববিদ্যালয়ের খরচ সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু বেশি। নিম্নে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর তালিকা দেওয়া হলো__  

টরিনো বিশ্ববিদ্যালয়ে 2800, Padova বিশ্ববিদ্যালয়ে 4000 ইউরো, সিয়েনা বিশ্ববিদ্যালয়ে 1,800 ইউরো, ভেনিসের ফস্কারি বিশ্ববিদ্যালয়ে  2100 থেকে 6500 ইউরোর মধ্যে, বোজেন-বোলজানো ফ্রি বিশ্ববিদ্যালয়ে 2,200 ইউরো, বোগোনিয়া বিশ্ববিদ্যালয়ে 2,100 ইউরো, টেন্তো বিশ্ববিদ্যালয়ে 6,000 ইউরো, Scuola Superiore শান্ত'আন্নাতে 4,000 ইউরো, মিলান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে 3,300 ইউরো। 

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081