বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি পাচ্ছে ১০০০ শিক্ষার্থী, বছরে ২৪ হাজার টাকা

০৮ নভেম্বর ২০২৩, ০১:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করেছে সরকার। ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বছরে ১২ হাজার টাকা আর একাদশ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা বছরে ২৪ হাজার টাকা পাবেন। শিক্ষার্থীদের ক্রীড়ায় উৎসাহিত করার জন্য এ উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দীপু মনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করে। সরকার শিক্ষার সব পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। নতুন কারিকুলামে খেলাধুলাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

দীপু মনি আরও বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রীড়ায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বছরে ১২ হাজার টাকা (মাসে ১ হাজার) দেবে সরকার। একাদশ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা মাসে ২ হাজার করে বছরে ২৪ হাজার টাকা পাবেন। এক হাজার শিক্ষার্থী পাবে এ বৃত্তি। মোট ১ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করেছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

ট্যাগ: বৃত্তি
ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬
ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬