স্কলারশিপ নিয়ে পড়ুন আবুধাবির মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটিতে

০৮ অক্টোবর ২০২৩, ১০:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি

মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি © সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আবুধাবির মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের অধীনে পড়াশোনা করার সুযোগ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় আগামী বছরের ৩১ মার্চ।

মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাভিত্তিক কাজ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কম্পিউটার ভীষণ, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় কেন বেছে নেবেন নেদারল্যান্ডসকে

সুযোগ-সুবিধা—
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে । 
• আবাসন-ব্যবস্থা ও স্বাস্থ্য-বিমা প্রদান করবে। 
• বিনামূল্যে ভিসা  প্রদান করবে। 
• জীবনযাত্রার খরচ হিসেবে স্নাতকোত্তরে জন্য ৮০০০ এবং পিএইচডির জন্য ১০০০০ দিরহাম প্রদান করবে। 
• আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ক্যাম্পাসের বাইরে থাকার জন্য অতিরিক্ত ৫০০০ দিরহাম দেওয়া হবে। 

আবেদনের যোগ্যতা—
• স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ৩.২ সিজিপিএ থাকতে হবে।
• পিএইচডি ডিগ্রির জন্য  অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
• পিএইচডি ডিগ্রির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে উভয় শ্রেণিতেই ন্যূনতম সিজিপিএ ৩.২ থাকতে হবে।
• ইংরেজি ভাষার দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬, ইএমস্যাট ইংরেজি স্কোর ন্যূনতম ১৫৫০, আইবিটি টোফেল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।
• স্নাতকোত্তরে আবেদনের জন্য জিআরই স্কোর বাধ্যতামূলক নয়, তবে সেটা থাকলে ভালো মূল্যায়ন পাওয়া যাবে।
• শুধু স্নাতক করে পিএইচডিতে আবেদন করতে চাইলে জিআরই স্কোর বাধ্যতামূলক। এ ক্ষেত্রে ভারবাল রিজনিংয়ে ১৫০, কোয়ান্টিটিভ রিজনিং ১৫০ ও অ্যানালিটিক্যাল রাইটিংয়ে ৩.০০ থাকতে হবে।
• এন্ট্রি টেস্টে ভালো ফলাফল করতে হবে।

আরও পড়ুন: বিনামূল্যে স্নাতকোত্তর করুন ফ্রান্সে

প্রয়োজনীয় নথিপত্র—
• অনলাইন অ্যাপ্লিকেশন ফরম।
• পাসপোর্ট ও সিভি। 
• সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি। 
• ৮০০ শব্দের স্টেটমেন্ট অব পারপাস। 
• ন্যূনতম দুটি রেকমেন্ডেশন লেটার। 
• কাজের অভিজ্ঞতা।
• রিসার্চ পাবলিকেশন।
• এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ।

আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। অবেদন করতে ক্লিক করুন।
বিস্তারিত জানতে  এই লিংকে ক্লিক করুন।

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence