উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককারি বিশ্ববিদ্যালয়

২০ জুলাই ২০১৮, ০২:৪৯ PM
ম্যাককারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ম্যাককারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

অনার্স ও মাস্টাের্স পড়াশুনার জন্য স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অন্যতম সরকারি ম্যাককারি বিশ্ববিদ্যালয়।  ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি।

মাস্টার্সে আবেদনকারীদের জন্য অনার্সে জিপিএ ৪ এর মধ্যে নূন্যতম ৩ পয়েন্ট থাকতে হবে। এছাড়া অনার্স পর্বের জন্য অস্ট্রেলিয়ার টার্সিয়ারি এডমিশন র‌্যাকিং (এটিএআর) অনুযায়ী এইচএসসিতে প্রার্থীর ১০০ নম্বরের মধ্যে ৯০ নম্বর পেতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা প্রার্থীকে আইইএলটিএস-৬.৫ পয়েন্ট পেতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী জানুয়ারির ৩১ তারিখ।  আবেদন করতে ক্লিক করুণ এখানে-

ম্যাককারি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। পুরো অস্ট্রেলিয়াতে এর অবস্থান ১০ম। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য খুবই প্রসিদ্ধ। দ্যা ম্যাককারি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর'স ইন্টারন্যাশলা স্কলারশিপ টিউশন ফি’র একটি অংশ বহন করে। এই বৃত্তি প্রাপ্তরা বিশ্ববিদ্যালযের নর্থ রাইড ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবে।

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদ…
  • ২৬ জুন ২০২৬
তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন …
  • ২৬ জুন ২০২৬
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬