কানাডায় বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শেষ ১ সেপ্টেম্বর

২১ আগস্ট ২০২৩, ০৮:৪৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
কানাডায় বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

কানাডায় বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য যে কয়েকটি দেশ এখন জনপ্রিয়, তার মধ্যে অন্যতম কানাডা। কানাডার কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়। এটি অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালে কানাডাসহ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদন জানুয়ারি ২০২৪-এ শুরু হতে যাওয়া উইন্টার ইনটেকের জন্য।

আবেদনের সময়সীমা
বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কানাডার নাগরিকেরা এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে
অনলাইনে আবেদনের সব কাজ নিজেকেই করতে হবে। সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করা যাবে আবেদন।

ভাষাগত দক্ষতা
ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে। কিন্তু ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএসএ ৬ দশমিক ৫ অথবা টোয়েফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে, থাকছে উপবৃত্তিও

আবেদনের লিংক: https://grad.usask.ca/admissions/how-to-apply.php

অনলাইনে নিজেই আবেদন করতে চাইলে ভিজিট করুন: https://www.usask.ca/admission/ লিংকে।

ন্যূনতম যোগ্যতা জানতে ভিজিট করুন: Minimum admission requirements

বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে আবেদন করা যাবে। এ জন্য লিংকে ভিজিট করতে হবে।

বৃত্তি-সম্পর্কিত আরও জানতে পারেন লিংকে

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে ক্লিক করুন এই ঠিকানায়

বরের বাড়ীতে ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের …
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৩ মার্চ ২০২৬
কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ১৩ মার্চ ২০২৬
ওমানে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে নিহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জ্বালানি সংকটে মাছ ধরতে পারছেন না উপকূলের জেলেরা
  • ১৩ মার্চ ২০২৬
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081