ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে, থাকছে উপবৃত্তিও

২০ আগস্ট ২০২৩, ০৩:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। ‘কোটজেন স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৩। 

কোটজেন স্কলারশিপের মূল উদ্দেশ্য হল ছাত্রদের সৃজনশীল দক্ষতা বিকাশ করা। সিমন্স ইউনিভার্সিটি ১৮৯৯ সারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। সিমন্স ইউনিভার্সিটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।

বিশ্ববিদ্যালয়টি ফেনওয়ে-কেনমোর আশেপাশের মোট ১২ একর নিয়ে গঠিত। দুটি ক্যাম্পাসে বিভক্ত, যার একটিতে পাঁচটি একাডেমিক ভবন এবং অন্যটিতে নয়টি জর্জিয়ান-শৈলীর আবাসিক ভবন রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ: 
• শিক্ষার্থীদের সমস্ত খরচ কভার করে।
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়।
• বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে।
• ৩ হাজার ডলার এর উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
• স্কলারশিপের মেয়াদ ৪ বছর।

স্কলারশিপ

আরও পড়ুন: নেদারল্যান্ডসে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শেষ ৫ সেপ্টেম্বর

আবেদনের যোগ্যতা: 
• উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
• মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম ৩.৩ সিজিপিএ ধরে রাখতে হবে।
• আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়ঃ 
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে https://www.simmons.edu/undergraduate/admission-and-financial-aid/how-apply ।  

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে  https://www.simmons.edu/undergraduate/admission-and-financial-aid/tuition-financial-aid/types-financial-aid/scholarships/kotzen ।

শেরপুরে ‘সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার’র কমিটি গঠন: সভাপত…
  • ০৪ জুন ২০২৬
ফেনীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
  • ০৪ জুন ২০২৬
প্রবেশপত্র ডাউনলোড শুরু অফিসার ও সিনিয়র অফিসার পদের নির্বাচ…
  • ০৪ জুন ২০২৬
ডেন্টাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৮ জুন, অনুষ্ঠান তিন দিনব্…
  • ০৪ জুন ২০২৬
স্বামী-সন্তান থাকেন কানাডায়, ঢাকায় মিলল নারীর অর্ধগলিত লাশ
  • ০৪ জুন ২০২৬
এবারের ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে যে ১০ …
  • ০৪ জুন ২০২৬