বিদেশি শিক্ষার্থী বাড়াতে ৫ বছরের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

১৯ আগস্ট ২০২৩, ০৩:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
কোরিয়ার একটি শিক্ষালয়ের একজন শিক্ষার্থী

কোরিয়ার একটি শিক্ষালয়ের একজন শিক্ষার্থী © ফাইল ছবি

বিদেশি শিক্ষার্থীদের নিজেদের দেশে আগ্রহী করতে পাঁচ বছরের মহাপরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশেটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে সিউল। প্রতি বছর আগত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা তিন লাখে উন্নীত করতে একগুচ্ছ পরিকল্পনাও নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। 

দেশটির এসব পরিকল্পনার মধ্যে রয়েছে বিদেশি শিক্ষার্থী ভর্তি বিষয়ক সরকারি নীতিতে পরিবর্তন, বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি বাড়ানো, বিদেশি শিক্ষকদের—বিশেষ করে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি, বিদেশি শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সময় বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা সমাপ্তির পর অপেক্ষাকৃত দীর্ঘ সময় দক্ষিণ কোরিয়ায় অবস্থান করার সুযোগ রেখে ভিসানীতিতে পরিবর্তন।

সরকারি আইন অনুযায়ী এতদিন দক্ষিণ কোরিয়ার সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের কোরীয় ভাষায় দক্ষতা সম্পর্কিত পরীক্ষা দিতে হতো। টেস্ট অব প্রফিশিয়েন্সি ইন কোরিয়ান (টপিক) নামের সেই পরীক্ষায় পাসের হার যদি ৩৫ শতাংশের কম হতো। এ পরীক্ষার বাধ্যবাধকতায় খানিকটা শিথিলতা আনছে দেশটি। সেই সঙ্গে বিদেশি শিক্ষার্থীরা কীভাবে এই ভাষায় ভালো দক্ষতা অর্জন করতে পারে তা নিশ্চিতে সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।  

সম্প্রতি সেই আইনে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত আইন অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের অবশ্যই দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। সেই সঙ্গে টপিক পরীক্ষাকেও বিচ্ছিন্ন একটি পরীক্ষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ, যেসব বিদেশি শিক্ষার্থী পড়াশোনা শেষে ডিগ্রি নেবেন, তাদেরকে অবশ্যই টপিক পরীক্ষায় পাস করতে হবে। এর সঙ্গে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরাসরি কোনো সম্পর্ক থাকবে না।

নিম্ন জন্মহার এবং প্রতি বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মেধা পাচার হয়ে যাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এমনিতেই শিক্ষার্থী সংকট দিন দিন বাড়ছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক বিষয়গুলোতে।

এমনকি বিদেশি শিক্ষার্থীদের দিয়েও এ সংকট কমানো যাচ্ছে না। বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, তাদের ৬৮ শতাংশই চীন, ভিয়েতনাম ও উজবেকিস্তান— এই তিন দেশের। সরকারি জরিপে দেখা গেছে, গড়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক বিষয়গুলোর চেয়ে মানবিক ও বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতে আগ্রহ বেশি।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞানের মতো বিষয়গুলোতে আকর্ষণ করতে বৃত্তির ব্যবস্থা করেছে সরকার। প্রতি বছর এসব বিষয়ে অধ্যয়নরত ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন ও বৃত্তি প্রদানের পুরো ব্যাপারটি দেখভাল করবে দক্ষিণ কোরিয়ার সরকারি তহবিল গ্লোবাল কোরিয়া স্কলারশিপ প্রোগ্রাম।

দক্ষিণ কোরিয়ায় অবশ্য প্রতি বছরই বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। ২০২০ সালে ১ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন বিদেশি শিক্ষার্থী পড়তে গিয়েছিল দেশটিতে। করোনা মহামারির কারণে ২০২১ সালে এই সংখ্যা খানিকটা হ্রাস পেয়ে নেমে আসে ১ লাখ ৫২ হাজার ২৮১ জনে। পরে ২০২২ সালে এই সংখ্যা ফের বেড়ে পৌঁছায় ১ লাখ ৬৬ হাজার ৮৯২ জনে।

কিন্তু তারপরও এতে সন্তুষ্ট নয় দক্ষিণ কোরিয়ার সরকার। কারণ এই খাতে দেশটির সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী জাপান ও যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের গমনের হার এখনও অনেক বেশি।

এর বড় দু’টি কারণ হলো—জাপান ও যুক্তরাষ্ট্রে ডিগ্রি অর্জনের পর ওই দু’টি দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে বিদেশি শিক্ষার্থীদের। যাদের স্থায়ী বসবাসের পরিকল্পনা নেই, তারাও চাইলে শিক্ষা সমাপ্তির পর দীর্ঘ সময় অবস্থান করতে পারেন।

এতদিন দক্ষিণ কোরিয়ার বিদেশি শিক্ষার্থীদের জন্য এসব সুবিধা ছিল না। তবে শিগগিরই ভিসা নীতি সংশোধন করা হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী লি জু হো। বর্তমানে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর ৬৮ শতাংশই চীন, ভিয়েতনাম এবং উজবেকিস্তানের নাগরিক।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬