বৃত্তি দিতে এসএসসি উত্তীর্ণদের তথ্য চেয়েছে মাউশি

০৯ আগস্ট ২০২৩, ০৬:২৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মাউশি

মাউশি © সংগৃহীত

২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত বৃত্তি দেওয়ার জন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের কাছে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৯ আগস্ট) এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠায় মাউশি। 

চিঠিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোকে আগামী ২৭ আগস্টের মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে এবং হার্ড কপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে অনুরোধ করা হলো। 

আরও পড়ুন: খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট

তথ্যগুলোর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী সংখ্যা, মোট উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত শিক্ষার্থী সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থী সংখ্যা চাওয়া হয়েছ। 

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গড় পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী।

গরমে দ্রুত শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ? এই কয়েকটি কাজ করলেই …
  • ৩১ মে ২০২৬
হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি
  • ৩১ মে ২০২৬
টেলিটকে স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল কেনার…
  • ৩১ মে ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা ভুল সিদ্ধান্ত ছিল: ট…
  • ৩১ মে ২০২৬
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে তাণ্ডব, গ্রেপ্তার চার শ…
  • ৩১ মে ২০২৬
মেয়েদের ছবি ও নাম দিয়ে ফেসবুকে ভুয়া আইডি থাকলে করণীয় কী, প্…
  • ৩১ মে ২০২৬