বৃত্তি নিয়ে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, আবেদন অনলাইনে

১৮ জুন ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
বৃত্তি নিয়ে কানাডার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

বৃত্তি নিয়ে কানাডার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

কানাডার কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়। এটি অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালে কানাডাসহ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদন জানুয়ারি ২০২৪-এ শুরু হতে যাওয়া উইন্টার ইনটেকের জন্য।

আবেদনের সময়সীমা
বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কানাডার নাগরিকেরা এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে
অনলাইনে আবেদনের সব কাজ নিজেকেই করতে হবে। সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করা যাবে আবেদন।

ভাষাগত দক্ষতা
ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে। কিন্তু ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএসএ ৬ দশমিক ৫ অথবা টোয়েফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।

আরও পড়ুন: নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন অনলাইনে

আবেদনের লিংক: https://grad.usask.ca/admissions/how-to-apply.php

অনলাইনে নিজেই আবেদন করতে চাইলে ভিজিট করুন: https://www.usask.ca/admission/ লিংকে।

ন্যূনতম যোগ্যতা জানতে ভিজিট করুন: Minimum admission requirements

বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে আবেদন করা যাবে। এ জন্য লিংকে ভিজিট করতে হবে।

বৃত্তি-সম্পর্কিত আরও জানতে পারেন লিংকে

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে ক্লিক করুন এই ঠিকানায়

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬