চীনে স্কলারশিপে পড়ার সুযোগ

১০ জুন ২০১৮, ০৯:২৯ PM

বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অবারিত সুযোগ করে দিয়েছে চীন। দেশটিতে স্কলারশিপে গেলে শিক্ষার্থীদের জন্য আবাসন খরচ সম্পূর্ণ ফ্রি। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সালে চীনে পড়াশোনা করতে গেছে ৪ লাখ ৪২ হাজার শিক্ষার্থী। ২০০০ সালে যা ছিল ৫২ হাজার ১৫০ জন। ২০২০ সাল নাগাদ প্রতি বছর ৫ লাখ বিদেশি শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৩৩ শতাংশ পড়াশোনা করছে আন্ডারগ্রাজুয়েটে, ১৪ শতাংশ মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডিতে ও ৩০ শতাংশ রয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে।

বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৪০ শতাংশ চায়নিজ ভাষা শিখতে চীনে যায়। আর বাকিদের আগ্রহ শিক্ষা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং কৃষিতে।

বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৪০ শতাংশ চীনে যায় স্কলারশিপ নিয়ে পড়তে, বাকি ৬০ শতাংশ যায় ব্যক্তিগত খরচে। চীনের রাজধানী বেইজিং এবং সাংহাই শহর বিদেশি শিক্ষার্থীদের পছন্দের জায়গা। এই দুই জায়গার বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি ইংলিশ টট প্রোগ্রাম থাকে। বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপের আওতায় চায়না সরকার প্রতি বছর অতিরিক্ত ১০ হাজার স্কলারশিপ ঘোষণা করেছে। এ সুবিধা পাবে প্রকল্পের অধীন ৬৪টি দেশ। এ তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এ দেশগুলো থেকে প্রতি বছর ২ লাখ শিক্ষার্থী চীনে পড়তে যাবে বলে ধারণা করছে চায়না সরকার।

যেভাবে আবেদন করা যাবে
স্কলারশিপের জন্য দুইভাবে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট দেশের শিক্ষা মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আবেদন করা যাবে। আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দূতাবাসের স্কলারশিপ থাকে নির্দিষ্ট এবং প্রতিযোগিতামূলক। বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপগুলো হলো- কাস টাওয়াস স্কলারশিপ, চায়নিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি), রোড অ্যান্ড বেল্ট স্কলারশিপ, মফকম স্কলারশিপ, কনফুসিয়াস স্কলারশিপ, চায়নিজ লোকাল গর্ভনমেন্ট স্কলারশিপ, ফরেন গর্ভনমেন্ট স্কলারশিপ, বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, ইয়েস চায়না স্কলারশিপ এবং এন্টারপ্রাইজ স্কলারশিপ। তবে সবচেয়ে বেশি স্কলারশীপ দেয় সিএসসি।

ফের ভাঙচুর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমুর বাড়ি
  • ০৬ মে ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে সফলভাবে ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড সম্প…
  • ০৬ মে ২০২৬
দায়িত্ব ছাড়লেন চবির এ এফ রহমান হল প্রভোস্ট
  • ০৬ মে ২০২৬
বৈশ্বিক সংকটে চাপে পোশাক খাত: বাড়ছে খরচ, কমছে আয়
  • ০৬ মে ২০২৬
অসহযোগিতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ সর্ব মিত্রর, ট্রেজার…
  • ০৬ মে ২০২৬
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9