নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, দেয়া হবে ১০ লাখ টাকা 

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
স্কলারশিপ

স্কলারশিপ © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়। ‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ এর আওতায় মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় নিউজিল্যান্ড প্রথম সারিতে। দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশও বলা যায়। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি মূলত দুইটি দ্বীপ নিয়ে গঠিত। ২০২০ সালের বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে চৌদ্দতম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। বিশ্বের সুখী দেশের তালিকায় ৮ম অবস্থানে। চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এ দেশটি এখন শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। তাই উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। দেশটিও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

উক্ত স্কলারশিপের জন্য আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে।শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অফ হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটনে অবস্থিত।১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

• নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।

• ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।

আবেদনের যোগ্যতা:

• স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

• স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

• ওয়াকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।

• মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।

• স্পন্সর এর মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়।

• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় নথি:

• পাসপোর্টের কপি।

• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

• এসওপি।

• ভাষা পরীক্ষার সনদ।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। ২০২৩ সালের জন্য শিক্ষার্থীরা যেকোনো সময় আবেদন করতে পারবেন । সাধারণত আবেদনের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে  সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন করতে ক্লিক করুন এইখানে

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.waikato.ac.nz/__data/assets/pdf_file/0009/471249/VCIES-Other-countries-regs-2023-Final.pdf

জান দেব, জুলাই দেব না— সনদ বাস্তবায়নের লড়াইয়ে ছাড় নয়: এমপি …
  • ১৩ মার্চ ২০২৬
লেবাননের জন্য জাতিসংঘের ৩২৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা আ…
  • ১৩ মার্চ ২০২৬
স্ত্রী-তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি চপ্পুকে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • ১৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ করলেন একমাত্র মুসলিম না…
  • ১৩ মার্চ ২০২৬
ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজপত্র ‘ছিনিয়ে নিয়ে গেল…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081