সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানেদের শিক্ষাবৃত্তি দেবে সরকার

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড’ কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়ার আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ১৩ হতে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেয় হবে। বিজ্ঞপ্তি অনুসারে শুধমাত্র অনলাইনে আবেদন করা যাবে। কোন হার্ডকপি গ্রহণ করা যাবে না।

২০২২-২৩ অর্থবছরের জন্য (১) সরকারের অসামরিক খাতের ১৩ হতে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীদের (ডাক, তার ও দুরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারী ব্যতীত) ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত (১৩ হতে ২০ গ্রেড) কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনের শর্তাবলি:

১। ১৩-২০ গ্রেডে কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর সন্তানদের ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সব গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর ৯ম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য ‘শিক্ষাবৃত্তি’র আবেদন করতে পারবেন।

২।  ঢাকা মহানগরে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে ঢাকা মহানগর ও বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে।

৩।  সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সব গ্রেডের অক্ষম/অবসরপ্রাপ্ত/মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে ‘অক্ষম/মৃত/অসরপ্রাপ্ত’ পছন্দ করতে হবে। উল্লেখ্য কর্মচারীর ধরন ‘অক্ষম/মৃত/অবসরপ্রাপ্ত’ বাছাই করলে কোনো পে-ফিক্সেশন নম্বর লাগবে না, শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে ।

৪।  আবেদন ফরমের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে কর্মচারীর ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

৫। স্বামী–স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত হলে কেবল একজনই সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ লাভের জন্য আবেদন করতে পারবেন।

৬।  শুধু অনলাইনে আবেদন করা যাবে, আবেদনের কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না।

৭। সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম/ অবসরপ্রাপ্ত/মৃত কর্মচারীর সন্তানেরা শিক্ষািবৃত্তি পাওয়া র জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের পূর্ববর্তী সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৩.০০ সহ উচ্চশিক্ষায় ন্যূনতম সিজিপিএ-২.৫০ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এইখানে

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা

বিসস্তারিত জানতে ক্লিক করুন এইখানে

সংসদে ‘যুদ্ধাপরাধী’দের নামে শোকপ্রস্তাব প্রত্যাখ্যান করল উদ…
  • ১৩ মার্চ ২০২৬
এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ১৩ মার্চ ২০২৬
জান দেব, জুলাই দেব না— সনদ বাস্তবায়নের লড়াইয়ে ছাড় নয়: এমপি …
  • ১৩ মার্চ ২০২৬
লেবাননের জন্য জাতিসংঘের ৩২৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা আ…
  • ১৩ মার্চ ২০২৬
স্ত্রী-তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081