হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে থাকছে যাতায়াত খরচ

০৯ জানুয়ারি ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ © সংগৃহীত

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি ২০২৩।

‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজার বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় হাঙ্গেরির ডেব্রেসেন এ অবস্থিত একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ১৫৩৪ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

সুযোগ-সুবিধাসমূহ 

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে । 
* স্নাতক ও স্নাতকোত্তরে জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ৪৩ হাজার ৭০০ হাফ (প্রায় ১১ হাজার ৫০০ টাকা) দেওয়া হবে।
* পিএইচডি-তে জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ৪ সেমিস্টারের প্রথম পর্যায়ে মাসিক ১ লাখ ৪০ হাজার হাফ (প্রায় ৩৬ হাজার ৮০০ টাকা) দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে মাসিক ১ লাখ ৮০ হাজার হাফ (প্রায় ৪৭ হাজার ৩০০ টাকা) করে দেওয়া হবে।
• বিনা মূল্যে আবাসন সুবিধা। 
• স্বাস্থ্যবিমা। 
• বিমানে যাতায়াতের খরচ প্রদান করা হবে।

স্কলারশিপ

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

* স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি এর যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 
* একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 
* অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। 
* আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বিবেচনা করা হবে না। 

প্রয়োজনীয় নথি
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* মোটিভেশনাল লেটার। 
* মেডিকেল সার্টিফিকেট।
* অনলাইন আবেদনপত্র।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* রিকমেন্ডেশন লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর)।
* ভাষা দক্ষতার সনদ।

আরও পড়ুন: হার্ভার্ডে কীভাবে পড়ার সুযোগ পাবেন, যা কিছু প্রয়োজন

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে । তবে অনলাইন আবেদন এর পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। হাঙ্গেরি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে ক্লিক করুন https://apply.stipendiumhungaricum.hu/ 

বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে ক্লিক করুন http://202.72.235.210/scholarship/hungary/।( এই লিংক ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে)।

আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, আবশ্যিকভাবে ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম (স্নাতক/ স্নাতকোত্তর/ডক্টরাল/নিউক্লিয়ার এনার্জেটিকস) উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২২, বিকেল ৪টা। ২ নম্বর গেট ব্যতীত অন্য কোনো গেটে আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হলো।

বিস্তারিত জানতে ক্লিক করুন https://edu.unideb.hu/p/stipendium-hungaricum

গোসল করতে নেমে নিখোঁজ, বfল্কহেডের নিচে মিলল কিশোরের মরদেহ
  • ২৩ জুন ২০২৬
এইচএসসির খাতা জমা ৫ কিস্তিতে— জরুরি নির্দেশনা দিল শিক্ষা বো…
  • ২৩ জুন ২০২৬
ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ…
  • ২৩ জুন ২০২৬
এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬