স্কলারশিপ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করুন ব্রিস্টল ইউনিভার্সিটিতে 

১৩ ডিসেম্বর ২০২২, ১১:২১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় স্নাতকে ২৭ ফ্রেব্রুয়ারি এবং স্নাতকোত্তরে ২৪ এপ্রিল ২০২৩।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। শুধুমাত্র মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

‘থিংক বিগ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ৬৫০০ থেকে ১৩০০ হাজার পাউন্ড প্রদান করা হবে। এছাড়া স্নাতকোত্তরে ৬৫০০ থেকে ২৬ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। স্নাতকের মেয়াদ ৩ বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ ১ বছর।

সুযোগ-সুবিধাসমূহ:
• স্নাতকে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় প্রায় ১৭ লক্ষ টাকা ) প্রদান করা হবে। 
• স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩৩ লক্ষ টাকা ) প্রদান করা হবে। 
• জীবনযাত্রার খরচ ( ৩ হাজার পাউন্ড) প্রদান করবে। 
• আবেদন ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা:
• যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে।
• ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
• স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
• স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
• ইংরেজিতে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। স্নাতকে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন
http://www.bristol.ac.uk/students/support/finances/scholarships/think-big-undergraduate/ 

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 
http://www.bristol.ac.uk/students/support/finances/scholarships/think-big-postgraduate/

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081