অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহীদের জন্য চট্টগ্রামে শিক্ষামেলা

০৯ নভেম্বর ২০২২, ১২:১৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
চট্টগ্রামে শিক্ষামেলা

চট্টগ্রামে শিক্ষামেলা © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। প্যাক এশিয়া বাংলাদেশ ও স্পিকারস কাউন্সিল এই শিক্ষামেলার আয়োজন করে।

আজ সোমবার নগরীর জিইসির স্পিকারস কাউন্সিল কনভেনশন হলে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়।

মেলায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলায় অস্ট্রেলিয়ার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্যাক এশিয়া বাংলাদেশের প্রধান কনসালটেন্ট প্রদীপ রায় ও অপারেশন ম্যানেজার শাহানুর রহমান মেলাতে উপস্থিত ছিলেন।

প্রদীপ রায় জানান, শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার সব তথ্য যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া ২০-১০০ শতাংশ স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, ৫ বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান নিয়ে তথ্য তুলে ধরা হয়। স্পট অ্যাপ্লিকেশন করা অনেক শিক্ষার্থী আবেদন ফি ছাড়ের সুযোগ পেয়েছেন।

 

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬