সুইজারল্যান্ডে বিনামূল্যে ফেলোশিপ, মাসে পাবেন দেড় লাখ টাকা 

২১ অক্টোবর ২০২২, ০৭:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন

ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া শিক্ষার্থীদের বিনা খরচে ফেলোশিপ করার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের  ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন (ইপিএফএল)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপ করতে পারবেন। আবেদনের শেষ সময় চলতি বছরের ১ ডিসেম্বর।

বিএসসি, বিটেক, এমএসসি, এমটেক, বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশনস, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমতুল্য প্রোগ্রামগুলিতে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ফেলোশিপের আইইএলটিএস বো টোয়েফল স্কোরের প্রয়োজনীয়তা নেই।

ফেলোশিপের আওতায় সুযোগ-সুবিধাসমূহ- 
• মাসিক ভাতা ১৬০০ সুইস ফ্রাংক ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা) প্রদান করবে। 
• আবাসনের সুবিধা প্রদান। 
• ভ্রমণ ভাতা প্রদান করা হবে। 
• ফ্রি এয়ারটিকেট এর সুবিধা প্রদান (ইকনমি ক্লাস)। 
• গবেষণা ভাতা ৩২০০ সুইস ফ্রাঙ্ক ( বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ টাকা) প্রদান করবে। । 

আরও পড়ুন: কানাডার স্টুডেন্ট ভিসা পাবেন যেভাবে 

যোগ্যতাসমূহ-  
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে। অথবা স্নাতক প্রোগ্রামের কমপক্ষে ১ম বছর শেষ করতে হবে। 
• পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন না।
• একাডেমিক ফলাফল হতে হবে। 
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• ওয়ার্ক এক্সপেরিএন্স আছে, এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• আবেদনকারীর সিভি। 
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• দুইটি রেফারেন্স লেটার । 
• মোটিভেশন লেটার। 

আবেদন প্রক্রিয়াঃ 
ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন https://summer.epfl.ch/index.html?fbclid=IwAR2bQVTKUwMnZBHXYEXhhG5ucixwTHnfxJpQ5yuQRhwGhQDzDT6L5aHBENU

প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬
রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ
  • ২৩ জুন ২০২৬
বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই প…
  • ২৩ জুন ২০২৬