ফুল-ফ্রিতে আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ PM
তিন সপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম

তিন সপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম © সংগৃহীত

ফুল-ফ্রিতে তরুন-তরুণীদের তিন সপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকা। ২০-২৫ বছর বয়সী যেকোন দেশের তরুণ-তরুণীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য পাসপোর্ট ছাড়াই আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি আমেরিকার সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) -এ অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১৫ ই জানুয়ারী ২০২৩।
 
হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) -সামার এক্সচেঞ্জ প্রোগ্রামটি  ফ্রেড জে. হ্যানসেন ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম। এটি একটি নন-একাডেমিক প্রোগ্রাম। হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) প্রশিক্ষণের লক্ষ্য  হচ্ছে শিক্ষার্থীদের একটি "লিডারশিপ টুলবক্স" প্রদান করা। যার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা এবং নিজ নিজ দেশ এবং সারা বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলা যায়। 

আরও পড়ুন: শিক্ষা-গবেষণার পাশাপাশি সংস্কৃতিরও প্রাণকেন্দ্র ঢাবি: উপাচার্য

সুযোগ-সুবিধাঃ
• রাউন্ড ট্রিপ ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার টিকেট।
• ভিজিটর (SEVIS) ফি।
• স্বাস্থ্য বীমা।
• সম্পূর্ণ আবাসন ব্যবস্থা।
• প্রোগ্রামের সময়কালের জন্য সম্পূর্ণ খাবার। 
• পরিবহন খরচ।
• প্রোগ্রাম উপকরণ। 
• অংশগ্রহণ সার্টিফিকেট। 
• এক্সপোজার এবং ট্রিপ। 
এগুলা ছাড়াও আরো নানা ধরনের সুবিধা প্রদান করা হবে। 

যোগ্যতাসমূহঃ 
• স্নাতকের শিক্ষার্থীদের অবশ্যই কলেজ/বিশ্ববিদ্যালয়-এ অধ্যায়নকাল ২ বছর পূরণ করতে হবে।
• আবেদনকারীর বয়স ২০-২৫ বছর হতে হবে। 
• একাডেমিক রেফারেন্স।
• ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।   
যেসকল আবেদনকারী কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে যায়নি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ 
তিন সাপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের  জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম একবার জমা দিলে আর সম্পাদনা করা যাবে না। 

সরাসরি আবেদন করতে ক্লিক করুন: https://hansenleadershipinstitute.org/ 

বিস্তারিত জানতে ক্লিক করুন

https://hansenleadershipinstitute.communityforce.com/Funds/Search.aspx#4371597136646D517975544F5976596D4E73384E69673D3D

ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
সমালোচনার মুখে কোয়ান্টাম সংশ্লিষ্ট সেই পত্র বাতিল করল শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
আইসিটি এসএমই উদ্যোক্তাদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • ১৪ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: সেরা ছবির জন্য ১০টি মনোনীত চলচ্চিত্র
  • ১৪ মার্চ ২০২৬
ভারতে জ্বালানি সংকটে গ্যাসের লাইনে কনের বাবা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081