স্কলারশিপ নিয়ে মিশরে পড়ার সুযোগ পেল ১২ বাংলাদেশী শিক্ষার্থী

১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ PM
আল-আযহার বিশ্ববিদ্যালয়

আল-আযহার বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের   ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর লেভেলে স্কলারশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার ( ১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। 

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চাশিক্ষা গ্রহণ করতে যায়। বাংলাদেশ থেকেও প্রতিবছর স্কলারশিপ পেয়ে এ বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমায় অনেক শিক্ষার্থী। 

প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হয়। এরপর ওই আবেদন ফর্মসহ প্রয়োজনীয় ডকুমেন্টস মন্ত্রণালয়ের জমা দিতে হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে যাচাই-বাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরীয় দূতাবাসে এসব আবেদন পাঠানো হয়।

উক্ত তালিকায় পোস্ট গ্রাজুয়েশন (স্নাতকোত্তর)  এ ২ জন এবং আন্ডার গ্রাজুয়েটশন (স্নাতক) এ ১০ জন সহ মোট ১২ জনকে চূড়ান্ত পর্যায়ে নেয়া হয়েছে এবং এডিশনাল বা ওয়েটিং লিস্টে আরো ৬ জনকে রাখা হয়েছে।

মনোনীতদের তালিকা দেখুন

পশ্চিমবঙ্গ-আসামে এগিয়ে বিজেপি; তামিলনাড়ু, কেরালা ও পদুচেরিত…
  • ০৪ মে ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শ…
  • ০৪ মে ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ০৪ মে ২০২৬
পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের চিন্তা, শুরু হতে পারে জুলাইয়ে
  • ০৪ মে ২০২৬
ঢাবির হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদলের ভিন্ন…
  • ০৪ মে ২০২৬
গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৭
  • ০৪ মে ২০২৬