গুচ্ছের ‘সি’ ইউনিটে ৮০ নম্বরের বেশি পেলেন কতজন?

২৩ আগস্ট ২০২২, ০২:৩২ PM
‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা

‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা © প্রতিকী ছবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ ২৩ হাজার ২২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ নম্বরের উপরে পেয়েছেন ২৬জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ আগস্ট) গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলে দেখা গেছে, ‘সি’ ইউনিটে ৮৬.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ইশিকা জান্নাত। মোট আবেদনকারী শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে মোট ১৫ হাজার ৮৩৯ জন ভর্তিচ্ছু । এছাড়া বহিষ্কার, রোল এরর এবং সেট কোড ভুল সংক্রান্ত কারণে ৬ জন ভর্তিচ্ছুর খাতা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: গুচ্ছ ‘সি’ ইউনিটে মাইনাস ৮.৭৫ পেলেন ভর্তিচ্ছু।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

এর আগে, গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।

ব্রাজিলকে তাক লাগিয়ে কে এই ১৮ বছর বয়সী বুয়াদ্দি?
  • ১৪ জুন ২০২৬
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ কে? জেনে নিন ৫ তথ্য
  • ১৪ জুন ২০২৬
নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, …
  • ১৪ জুন ২০২৬
বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ১৪ জুন ২০২৬
গুলি, ভূমিকম্প, চুরির পর টর্নেডোর কবলে ইংল্যান্ড
  • ১৪ জুন ২০২৬
বেনজীরকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৪ জুন ২০২৬
×