গুচ্ছ ‘সি’ ইউনিটে মাইনাস ৮.৭৫ পেলেন ভর্তিচ্ছু

২৩ আগস্ট ২০২২, ০১:৫৬ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর প্রায় ৪০.৫৪ শতাংশ ভর্তিচ্ছু অকৃতকার্য হয়েছে। ‘সি’ ইউনিটেও সর্বনিম্ন নম্বর ০ এর নিচে। ভর্তিচ্ছুরা ১০০ নম্বরে সর্বনিম্ন নম্বরে পেয়েছেন মাইনাস ৮.৭৫। তবে কতজন এ নম্বর পেয়েছেন তা জানা যায়নি।

প্রকাশিত ফলে দেখা গেছে, ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৮০। এদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৭৩ জন (৯২.৬৩%)। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১০৭ জন (৭.৩৭%)। মোট পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ২২৮ জন (৫৯.৪৫%)। আর অকৃতকার্য হয়েছেন ১৫ হাজার ৮৩৯ জন (৪০.৫৪%)। এছাড়া বহিষ্কার, রোল এরর এবং সেট কোড ভুল সংক্রান্ত কারণে ৬ জন ভর্তিচ্ছুর খাতা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম হয়েছেন কুমিল্লার ইশিকা জান্নাত

এর আগে, আজ মঙ্গলবার (২২ আগস্ট) গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

এর আগে, গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬