গুচ্ছের ‘গ’ ইউনিটে ৩৯ হাজারের ১৫ হাজারই ফেল

২৩ আগস্ট ২০২২, ০১:৫১ PM
গুচ্ছের ‘গ’ ইউনিটে ৩৯ হাজারের ১৫ হাজারই ফেল

গুচ্ছের ‘গ’ ইউনিটে ৩৯ হাজারের ১৫ হাজারই ফেল © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর প্রায় ৪০.৫৪ শতাংশ ভর্তিচ্ছু অকৃতকার্য হয়েছে।

প্রকাশিত ফলে দেখা গেছে, ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৮০ জন। এদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৭৩ জন (৯২.৬৩%)। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১০৭ জন (৭.৩৭%)।

মোট পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ২২৮ জন (৫৯.৪৫%)। আর অকৃতকার্য হয়েছেন ১৫ হাজার ৮৩৯ জন (৪০.৫৪%)। এছাড়া বহিষ্কার, রোল এরর এবং সেট কোড ভুল সংক্রান্ত কারণে ৬ জন ভর্তিচ্ছুর খাতা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এর আগে, আজ মঙ্গলবার (২২ আগস্ট) গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

এর আগে, গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।

ব্রাজিলকে তাক লাগিয়ে কে এই ১৮ বছর বয়সী বুয়াদ্দি?
  • ১৪ জুন ২০২৬
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ কে? জেনে নিন ৫ তথ্য
  • ১৪ জুন ২০২৬
নিকাব পরা নারী সাংসদদের উদ্দেশ্যে বিএনপির এমপি— বুঝলাম না, …
  • ১৪ জুন ২০২৬
বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ১৪ জুন ২০২৬
গুলি, ভূমিকম্প, চুরির পর টর্নেডোর কবলে ইংল্যান্ড
  • ১৪ জুন ২০২৬
বেনজীরকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৪ জুন ২০২৬
×