বিকেলের মধ্যেই চবির ‘এ’ ইউনিটের ফল

২০ আগস্ট ২০২২, ১২:৫৯ PM
বিকেলের মধ্যেই চবির ‘এ’ ইউনিটের ফল

বিকেলের মধ্যেই চবির ‘এ’ ইউনিটের ফল © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল আজ শনিবার বিকেলের মধ্যেই প্রকাশিত হবে। জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক তৌহিদ হোসেন বলেন, অন্যান্য ইউনিরে তুলনায় ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় ফলাফল প্রকাশে একটু সময় লাগছে। আমরা দ্রুত ফল প্রকাশের চেয়ে নির্ভুলতায় গুরুত্ব দিয়েছি। ফলাফল অনেক আগেই প্রস্তুত হয়েছে, এখন রি-চেকের কাজও প্রায় শেষ। ইতোমধ্যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, আমরা ফলাফল হাতে পেয়েছি। ফল প্রকাশে হয়তো দুই ঘণ্টা এদিক-ওদিক হবে। আশা করছি বিকেলের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে পারবো। 

এর আগে, গত মঙ্গলবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্র ও হাটহাজারী কলেজ কেন্দ্রে দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৫০ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৫ হাজার ৪৯৯ জন। উপস্থিতির হার ছিল ৬১ শতাংশ।

আরও পড়ুন: চবির ‘এ’ ইউনিটের আগেই ‘সি’র ফল প্রকাশ

‘এ’ ইউনিটের পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশিত হলে বিলম্ব হলেও আংশিক রেজাল্ট গতকাল শুক্রবারই প্রকাশ করেছে ভর্তি কমিটি। প্রকাশিত আংশিক ফলে দেখা গেছে, ইউনিটটিতে ১৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। পাসের হার ৪০ শতাংশ। সামগ্রিক ফলাফল সন্তোষজনক বলেও কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে, ‘এ’ ইউনিটের একদিন পর পরীক্ষা নিয়ে পরের দিনই রেজাল্ট প্রকাশ করেছে ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিট। বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়া ভর্তিচ্ছুরা। গতকাল শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আজ দুপুরে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬