চবির ‘এ’ ইউনিটের ফল দেখবেন যেভাবে

১৯ আগস্ট ২০২২, ০৯:৫০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রস্তুত করে রাখা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, ফল প্রকাশের পর তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে ফল দেখতে পারবেন। মুঠোফোনে এসএমএস করে ফল দেখা যাবে না।

এদিকে ফল প্রস্তুতের সাথে যুক্ত একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতেই ফল তৈরির কাজ শেষ হয়েছে। তবে বেশ কিছু কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। আজ বেলা ১২টা থেকে ১টার মধ্যে এ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪০ শতাংশ

ওই সূত্র আরও জানায়, চবির এ ইউনিটে পাস করেছে ১৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। পাসের হার ৪০ শতাংশ। সামগ্রিক ফলাফল সন্তোষজনক বলেও সূত্র দাবি করেছে।

প্রসঙ্গত, চবির ‘এ’ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬