ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং নয়: লাইভে আসছেন দুই ভিসি

১৭ আগস্ট ২০২২, ০৮:২০ PM
অধ্যাপক ড. ফরহাদ হোসেন ও অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন

অধ্যাপক ড. ফরহাদ হোসেন ও অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে যারা গণিত বিষয়ের উত্তর করেনি তাদের ইঞ্জিনিয়ারিং কিংবা গণিত সম্পর্কিত বিষয় না দেওয়ার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা। বিষয়টি নিয়ে কথা বলতে লাইভে আসছেন গুচ্ছভুক্ত দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় দ্যা ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ  রিপোর্টার শিহাব উদ্দিন।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া দুইজন ভর্তিচ্ছুও অনুষ্ঠান চলাকালীন যুক্ত হবেন।

আরও পড়ুন: একই নম্বর পেয়ে বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন তিনজন

এর আগে গত ৪ আগস্ট গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটেরি ভর্তি পরীক্ষার প্রকাশিত হয়। প্রাপ্ত ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ক ইউনিউনিটে ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
  • ১৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ কানাডার ম্যাকগিল ইউনিভার্সিট…
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপের বাসে আগুন দিয়ে জয় উদযাপন করল সমর্থকরা
  • ১৪ জুন ২০২৬
বিক্রির জন্য নেওয়ার সময় পিকআপ ভর্তি সরকারি বই জব্দ
  • ১৪ জুন ২০২৬
পুলিশের এএসআইয়ে শূণ্যপদ ২০০০, কোন জেলায় কত পদ ফাঁকা?
  • ১৪ জুন ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই স…
  • ১৪ জুন ২০২৬
×