এবারও তিন কারণে বাতিল একাধিক ভর্তিচ্ছুর খাতা

১৬ আগস্ট ২০২২, ০৪:০৪ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫৫১ জনের খাতা বাতিল করা হয়েছিল। সে সময় তিন কারণে এসব শিক্ষার্থীদের খাতা বাতিল করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) গুচ্ছের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটেও সেই তিন কারণেই অনেক ভর্তিচ্ছুর খাতা বাতিল করা হয়েছে। 

প্রকাশিত ফলে দেখা গেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ১০৬ জন। অকৃতকার্য ৩৭ হাজার ৩৫১ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ৯০ হাজার ৬৩৭ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮৫ হাজার ৫১২ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১২৫ জন। 

প্রকাশিত ফলে ৫৫ জনের খাতা বাতিল করা হয়েছে। এসব কারণগুলোর মধ্যে- বহিষ্কার হয়েছেন ৭ জন, রোল এররের কারণে ১২ জন এবং সেট কোড এররের কারণে ৩৬ জনের খাতা বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন : গুচ্ছের ‘ক’ ইউনিটে পাস ৫৫.৬৩%

এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬