জাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

০২ আগস্ট ২০২২, ০৯:০৭ AM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে এই ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে জাবির ‘বি’ ইউনিটের ফল দেখতে পারবেন।

এছাড়া https://juniv.edu/admission এবং https://academic.juniv.edu/ ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এদিকে জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও এই ফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নাম্বারে এসএমএস’র মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ শিফটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে, মঙ্গলবার (২ আগস্ট) পাঁচ শিফট এবং ৩ আগস্ট এক শিফটে পরীক্ষা হবে এছাড়া ৩ আগস্ট (বুধবার) পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের এবং ৪ আগস্ট (বৃহস্পতিবার) তিন শিফটে একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার দুই শিফটে অনুষ্ঠিত হবে

এদিকে রোববার (৩১ জুলাই) অনুষ্ঠিত জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

তবে ডিন অফিস সূত্রে জানা গেছে, ৮৫ শতাংশ আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এদিকে সোমবার (১ আগস্ট) জাবির ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬