ঢাবির ‘গ’ ইউনিটে দ্বিতীয় ইলমা

০৩ জুলাই ২০২২, ১২:৪৯ PM
আনিমা পারভেজ ইলমা

আনিমা পারভেজ ইলমা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দ্বিতীয় হয়েছেন আনিমা পারভেজ ইলমা। তিনি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।

ভর্তি পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর ৯০। এর মধ্যে এমসিকিউ অংশে তিনি পেয়েছেন ৫৯। আল লিখিত অংশে পেয়েছেন ৩১। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএসহ তার মোট নম্বর ১১০।

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও ডিন অফিসে প্রদর্শিত করা হবে।

এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU>Space> GA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

এর আগে, গত ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। সেই অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছিল।

প্রতিমন্ত্রীর ভাতিজির নামেও হয়েছে বগুড়ার একটি ইউনিয়নের নাম!
  • ১৭ জুন ২০২৬
ঝিনাইদহে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্…
  • ১৭ জুন ২০২৬
ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর
  • ১৭ জুন ২০২৬
সীমান্তে কাটাতারের বেড়া দেবে সরকার
  • ১৭ জুন ২০২৬
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন
  • ১৭ জুন ২০২৬
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • ১৭ জুন ২০২৬
×