ঝিনাইদহে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেপ্তার ১৭

১৭ জুন ২০২৬, ০৭:৫৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৭:৫৯ PM
চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার তিনজন (মাঝে)

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার তিনজন (মাঝে) © সংগৃহীত

ঝিনাইদহ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশের পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে চুরির ২টি মোটরসাইকেল, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল-জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।

জানা গেছে, গত ১৬ জুন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তফাপুর ও কালীগঞ্জ পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মস্তফাপুর গ্রামের মুকুল মন্ডলের ছেলে জাহিদ হাসান (২৬), ফরাসপুর গ্রামের ওবাইদুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান সান্টু (৩০) এবং চাঁচড়া গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে রাজ কুমার বিশ্বাস জসিম (২৭)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি এবং একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় অপরাধ নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক, জুয়া, চুরি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ সমন্বিত অভিযান এবং ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9