৩ জুলাইয়ের মধ্যে ঢাবির ‘গ’ ইউনিটের ফল

২৭ জুন ২০২২, ০৯:১০ PM
ঢাবি

ঢাবি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফল তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। ঢাবির এই ইউনিটের ফল শিগগিরই প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমসিকিউতে উত্তীর্ণদের লিখিত অংশের খাতা মূল্যায়ন প্রায় শেষ হয়েছে। এছাড়া নম্বর এন্ট্রির কাজও শেষ। ফল পুনর্নিরীক্ষার কাজ চলছে। এরপর জুনের শেষ দিকে অথবা জুলাই মাসের শুরুতে এই ফল প্রকাশিত হবে। 

এ ব্যাপারে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘গ’ ইউনিটের ফল তৈরির কাজ প্রায় শেষ। শিগগিরই ফল প্রকাশ করা হবে। আগামী ৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে। 

আরও পড়ুন : পরিশ্রম আজ পূর্ণতা পেয়েছে: ঢাবির পরীক্ষায় প্রথম নাহনুল

এর আগে, গত ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ঢাবির ‘গ’ ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৭১৯ ভর্তিচ্ছু আবেদন করেন, সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৩ জন প্রার্থী ছিলেন। 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ঢাবির ‘খ’ ইউনিটে ৯.৮৭% অর্থাৎ ৫৮ হাজার ৫৭৩ জন ভর্তিচ্ছু কৃতকার্য হয়েছেন। 

ঢাবির ‘খ’ ইউনিটে এবার প্রথম হয়েছেন নাহনুল কবির নুয়েল, দ্বিতীয় তাবিয়া তাসনিম ও ৩য় সাবরিন আক্তার কেয়া। এছাড়া ৪র্থ ও ৫ম হয়েছেন আসিফুজ্জামান অনিক এবং আনিসুর রহমান বিজয়।

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন
  • ১৭ জুন ২০২৬
কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • ১৭ জুন ২০২৬
হজের ফি আরও কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
×