ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল বিকেলে

২৪ এপ্রিল ২০২২, ১১:২৪ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার (২৪ এপ্রিল) বিকেলে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি হলেও ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সবুজ সংকেত পেলে আজ বিকেলে ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে তিনি অনুমতি না দিলে এই ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ফল তৈরির কাজ শেষ। আজ বিকেলে ফল প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটি বাদ দিতে চায় আয়োজক কমিটি

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফলে প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close