পাসের হার ৯৩ দশমিক ৫৮

১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৮ PM
এইচএসসির ফল প্রকাশ

এইচএসসির ফল প্রকাশ © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে গণভবন থেকে ফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে ফল হস্তান্তর করেন।

শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এছাড়া পরীক্ষার কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করা যাবে ফল।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

স্বাভাবিক সময়ে এপ্রিলে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা শুরু হয় গত ২ ডিসেম্বর; সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ে হয় পরীক্ষা। ২০২০ সালে দেশে করোনা রোগী শনাক্তের আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। পরে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাইকে ‘অটোপাস’ দেওয়া হয়। জিপিএ-৫ পান এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।

তবে ২০২১ সালে পরীক্ষা ছাড়া এইচএসসি শিক্ষার্থীদের পরের ধাপে পাঠাতে চায়নি সরকার। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের অপেক্ষায় ৮ মাস পিছিয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরে এই পরীক্ষা এপ্রিলের পরিবর্তে শুরু হয় গত ২ ডিসেম্বর। এবার ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬