রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ

১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে রাজশাহী শিক্ষা বোর্ডের ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার পর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

শিক্ষকদের বেতন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে: সংস্কৃতি মন্ত্…
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রশাসনিক কর্মকর্তা নয়, জনগণের সেবক ভাবুন : প্রধানমন্ত্রী
  • ২৫ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ২৫ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যার উদ্বোধন ও চূড়ান্ত অনুমোদন নিয়ে সর্বশেষ যা জা…
  • ২৫ এপ্রিল ২০২৬
জবির দ্বিতীয় ক্যাম্পাসে অবকাঠামো উন্নয়নে এমপি খোকনের প্রতিশ…
  • ২৫ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৫ এপ্রিল ২০২৬