এসএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে

২৯ ডিসেম্বর ২০২১, ১০:০৫ AM
এসএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে

এসএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে © ফাইল ছবি

আজ বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে একটি কোর্সের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এ সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফলাফল ঘোষণা করবেন।

আরও পড়ুন: ২২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে কাল

পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

আরও পড়ুন: কুয়াশামাখা ভোরে রসের খোঁজে

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এ জন্য বিকল্প রয়েছে।

মোবাইল ফোনে ফলাফল জানবেন যেভাবে:

মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আরও পড়ুন: পিএইচডি ডিগ্রির ভাইভা দিলেন মিজানুর রহমান আজহারী

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950