ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম হওয়া সিয়াম প্রকৌশল গুচ্ছে তৃতীয়

১৯ নভেম্বর ২০২১, ০৮:৪২ AM
মেফতাহুল আলম সিয়াম

মেফতাহুল আলম সিয়াম © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাহুল আলম সিয়াম প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন সিয়াম।

এর আগে চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন সিয়াম।

মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম হওয়ার পর তখন ফেসবুকের এক পোস্টে সিয়াম বলেছিলেন, সামনের দিনে অনুপ্রেরণা যোগানোর মতো কিছু তো পাওয়া গেলো!

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬