প্রত্যাশিত সময়েই ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল

১১ নভেম্বর ২০২১, ০৬:৪৩ PM
অধ্যাপক সাদেকা হালিম ও ভর্তি পরীক্ষার্থী

অধ্যাপক সাদেকা হালিম ও ভর্তি পরীক্ষার্থী © টিডিসি ফটো

ফল প্রকাশের জন্য নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই মুহূর্তে লিখিত অংশের খাতা দেখার কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. সাদেকা হালিম।

তিনি বলেন, ‘ঘ’ ইউনিটের ৮২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের এমসিকিউ অংশের উত্তরপত্র দেখা শেষ হয়েছে। এখন লিখিত অংশের খাতা দেখার কাজ চলছে। লিখিত অংশ দেখা শেষ হলে আমরা নম্বরগুলো সমন্বয় করবো। এরপর সেগুলো পুনর্নিরীক্ষা করা হবে।

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. সাদেকা হালিম আরও বলেন, ফল প্রকাশের জন্য নির্ধারিত যে সময় সে সময়ের মধ্যেই ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। প্রত্যাশিত সময়েই ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন।

সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬