ঢাবির ‘ক’ ইউনিটের ফল পুন:নিরীক্ষার আবেদন শেষ আজ

১০ নভেম্বর ২০২১, ১১:৪৬ AM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুন:নিরীক্ষার আবেদনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে তারা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন। আবেদন করা যাবে আজ বুধবার (১০ নভেম্বর) পর্যন্ত।

এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।

এর আগে গত ৩ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার ‘ক’ ইউনিটের পরীক্ষায় ৯৪ হাজার ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন। পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ ফেল করেছেন।

এর আগে গত ১ অক্টোবর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮১৫টি।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬