ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ৫৮ শতাংশ

০৯ নভেম্বর ২০২১, ১০:৩৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টায় ‘ডি’ ইউনিটের সমন্বয়ক ও আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৬৬৮ জন। ফেল করেছেন ৪৭২ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১ হাজার ১৪০ জন।

সমন্বয়ক অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে ফল প্রস্তুত করার রেকর্ড হয়েছে। ধর্মতত্ত্ব অনুষদের সমন্বয়ক হিসেবে আমি বলতে পারি সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রস্তুত করা হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর গুচ্ছ ব্যতিরেখে স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ১ হাজার ৩১৯ জন ভর্তিচ্ছু। তার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ৮৬ শতাংশ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close