ঢাবির ‘গ’ ইউনিটের ফল শিগগির

০৯ নভেম্বর ২০২১, ১১:২৩ AM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান তিনি। অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বলেন, পরীক্ষার খাতা দেখা ও ফলাফল তৈরির কাজ চলছে। শিগগির ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷ ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘গ’ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে৷ সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷

মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পেয়েছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন শেষ…
  • ২৬ এপ্রিল ২০২৬
শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা
  • ২৬ এপ্রিল ২০২৬
ফেসবুক ইনস্ট্যান্ট কফির মতো, কিছু বের হলে ইনস্ট্যান্ট মন্তব…
  • ২৬ এপ্রিল ২০২৬
‘আমি শিক্ষামন্ত্রী, আমিই তো আপনাদের জন্য সরকার’
  • ২৬ এপ্রিল ২০২৬
এইএচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে, সে ব্য…
  • ২৬ এপ্রিল ২০২৬