সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল দুই-একদিনের মধ্যে

০৭ নভেম্বর ২০২১, ০৬:৫৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ জোরেশোরে চলছে।

রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশের জন্য। আশাকরি আগামী কাল অথবা পরশু দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল দশটায় রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এবছর আবেদন পড়েছে ২৩৭০০টি। বিপরীতে সাতটি কলেজে বানিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০ টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ১০৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০ টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।

তবে ভর্তি পরীক্ষার দিন সকাল থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট কারণে ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের৷

ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬