গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু, যেভাবে করবেন

০৭ নভেম্বর ২০২১, ১২:১২ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © প্রতীকী ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর গুচ্ছ ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এই আবেদন শুরু হয়।

২ হাজার টাকা ফি দিয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী সমুদয় টাকা ফেরত পাবেন। এই আবেদন চলবে আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই লিংকে গিয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। তারপর ভর্তিচ্ছুদের আইডি (এপ্লিকেন্ট আইডি) ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর পরবর্তী নির্দেশনা মেনে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন শেষে পরবর্তীতে পুনঃনিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মুঠোফোন নম্বরে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।

গত ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পদ্ধতির যাত্রা শুরু হয়। এরপর ২৪ অক্টোবর মানবিক অনুষদের (বি ইউনিট) পরীক্ষা শেষে ২৬ অক্টোবর বিকেল ৫টায় ফলাফল দেওয়া হয়। তবে ফলাফল প্রকাশের পরই শিক্ষার্থীরা বিস্তর অভিযোগ করতে থাকেন ও ফল চ্যালেঞ্জের সুযোগ দেওয়ার দাবি জানান।

গত ১ নভেম্বর বাণিজ্য অনুষদের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত সমন্বিত ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়। তবে ‘সি’ ইউনিটের ফলাফল ঘিরেও শিক্ষার্থীরা ছিল অসন্তুষ্ট। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফলাফল চ্যালেঞ্জের সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬