গুচ্ছ ভর্তি পরীক্ষা

‘সি’ ইনিউটের ফল প্রকাশের অনুমতি দিয়েছে আয়োজক কমিটি

০৩ নভেম্বর ২০২১, ১০:৫১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল সকালে গুচ্ছের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

বুধবার রাত ১০টায় ৪৫ মিনিটে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি বলেন, 'সি' ইউনিটের ফল প্রকাশের বিষয়ে অনুমতি দেয়া হয়েছে। আজ (বুধবার) রাতে অথবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ফল প্রকাশ করা হবে। ফল ওয়েবসাইটে আপলোডের বিষয়টি টেকনিক্যাল কমিটি দেখছে।

এদিকে ফল প্রকাশের সময় জানতে টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬
পুলিশের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে …
  • ২৩ জুন ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬