সাউথইস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

০৩ নভেম্বর ২০২১, ০৯:০১ AM
সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক © লোগো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক। বেসরকারি এই ব্যাংকটি ‘বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ’ শূণ্য পদে লোকবল নিয়োগ দেবে। তবে এ পদে কতজন নেওয়া হবে, তা জানানো হয়নি। বিজ্ঞপ্তি অনুসারে পদটির শর্ত পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই।

কর্মস্থল: চট্রগাম, খুলনা, সিলেট, রংপুর ও বরিশাল।

যোগ্যতা: ​স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ। তবে শিক্ষাজীবনের কোন পরীক্ষয় তৃতীয় বিভাগ গ্রহণ যোগ্য হবে না।

সেলস ও এজেন্ট ব্যাংকিং কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

বয়স: ২০২১ সালের ৩০ অক্টোবর এ হিসাবে বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে এ সীমা শিথিলযোগ্য।

বেতন সুবিধা: যোগদানের পর প্রথম বছরে সর্বসাকোল্যে বেতন ১৬,০০০ হাজার টাকা। পরের বছর থেকে ১৮,০০০ হাজার টাকা।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা (https://www.southeastbank.com.bd/?page=career) এখান থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বিজ্ঞপ্তি-

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬