রাবিতে সেন্টার ফর হেরিটেজের সমাবেশে বক্তারা

পলাশি হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু-মিত্র চেনা যায়

২৩ জুন ২০২৬, ০৪:১০ PM
সেন্টার ফর হেরিটেজের উদ্যোগের মৌন র‍্যালি

সেন্টার ফর হেরিটেজের উদ্যোগের মৌন র‍্যালি © টিডিসি ফটো

ঐতিহাসিক পলাশি দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর হেরিটেজের উদ্যোগের মৌন র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে হয়। 

এ সময় সেন্টার ফর হেরিটেজের নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, পলাশি হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু মিত্র সহজেই শনাক্ত করা যায়। পলাশির পর যেমন আধিপত্যবাদের গোলামরা এ দেশের সম্পদ লুট করেছিল তেমনি ভাবেই নব্য মীর জাফররা গত দেড় দশকে এদেশের সম্পদ লুটপাট করে দেশকে করে রাজ্য করার চেষ্টা করেছে। 

আরো পড়ুন: আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক

তিনি বলেন, পলাশির চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশরক্ষা ও দেশ গড়ার কাজে অংশ গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়াতে পলাশির শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো নুর হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. তানভীর হোসেন, কবি মোশতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬